সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীরা

জাতীয় সংসদে রোববার দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। অধিবেশনে পৃথক দুটি বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

প্রথমে ‘ট্রান্সফার অফ প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় বিরোধীরা ওয়াকআউট করেন। এরপর অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় একটি বিল নিয়েও একই পদক্ষেপ নেন তারা।

সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বিরোধীদলের কয়েকজন সদস্যের মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় দেখা যায়, যা তাদের প্রতিবাদের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *