মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের আত্মসমর্পণ নির্দেশ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনাল মঙ্গলবার (২৭ অক্টোবর) এই আদেশ প্রদান করেছে। নির্দেশ অনুযায়ী একটি বাংলা এবং একটি ইংরেজি সংবাদপত্রে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

মামলায় অভিযুক্তরা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *