গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে মোরসেলিম আকাশ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত নারীর নাম শাহিনা বেগম (২২)। তার মা রহিমা বেগম পুলিশে হত্যার মামলা করেছেন। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে মোরসেলিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত চলিয়ে যাচ্ছে এবং আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

Leave a Reply