ইংল্যান্ডের সোলিহাল শহরের মেরিডেন পার্কে হাঁটার সময় তিনজন ভারতীয় শিক্ষার্থী স্বঘোষিত ‘পার্ক পাহারাদার’ দলের সদস্যদের কাছ থেকে হেনস্তার সম্মুখীন হয়েছেন। ঘটনার সময় তাদের ভিডিও রেকর্ড করে ইংল্যান্ডে আসার কারণ জানতে চাওয়া হয়েছে।
পরবর্তীতে তাদের পার্কে আর না আসার হুমকি দিয়ে চলে যেতে বলা হয়। স্থানীয় কর্মীরা এই ঘটনাকে বর্ণবাদী আচরণ বলে অভিযোগ তুলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো এই ঘটনা রিপোর্ট করেছে।
এই ধরনের ঘটনা যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা ও সম্মান সম্পর্কে আবার প্রশ্ন উঠিয়েছে।

Leave a Reply