নেপালে হিমবাহ ধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগের মধ্যে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে — রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে বন্যার স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের লকার নিয়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, লকারটি ভোটেকোশি নদী থেকে ভেসে ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর তীরে পৌঁছায়। স্থানীয় লোকজন লকারটি ভেঙে ভিতরের অর্থ লুট করতে শুরু করে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেপালের পুলিশ মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে পুলিশ বলেছে, লুটের সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

Leave a Reply