চলমান ২০২৬-২৭ অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশে ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই সময়ে দেশে এ পরিমাণ অর্থ পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
গত অর্থবছরের একই সময়কাল তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৫ দশমিক ১ শতাংশ বেশি। ২০২৫-২৬ সালের জুলাই থেকে অক্টোবরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৭ দশমিক ৬৪৩ বিলিয়ন ডলার।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের প্রথম তিন দিনেই প্রবাসী বাংলাদেশিরা ২০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর প্রতিফলন রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

Leave a Reply