মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান চালু হবে

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ মদিনার সকল মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছেন। এই নতুন সিদ্ধান্ট বাস্তবায়নে ঐতিহাসিক এবং সাধারণ উভয় ধরনের মসজিদই অন্তর্ভুক্ত থাকবে।

নতুন ব্যবস্থা অনুযায়ী মদিনার মসজিদগুলোতে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখা হবে। শহরের বিভিন্ন এলাকার বড় মসজিদসহ সকল মসজিদ এই ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকবে।

এই পদক্ষেপের মাধ্যমে মদিনার মসজিদগুলোতে নারীদের নামাজ আদায়ের সুবিধা সুনিশ্চিত করা হবে, যা এতদিন অনেক মসজিদে সীমিত ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *