বিনিয়োগকারীরা আগামী দুই বছরের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন সর্বকালের উচ্চতায় পৌঁছানোর পূর্বাভাস দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ স্বর্ণ ক্রয় এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এই বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। ফাইনান্সিয়াল টাইমস এই তথ্য প্রকাশ করেছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ ক্রয় করেছে। এই ক্রয়ের পরিমাণ ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেছে।
বৈশ্বিক রাজনৈতিক টানাপোড়েন এবং মুদ্রা বাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই চাহিদা আসন্ন মাসগুলোয় আরও বাড়বে।

Leave a Reply