বগুড়ায় জাল নিডি তৈরির দোকান, আটক এক ব্যক্তি

বগুড়া মহানগরীর খান্দার গোহাইল রোডে অবস্থিত একটি দোকান থেকে জাল জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট তৈরির সরঞ্জাম নিয়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে জাল নথিপত্র তৈরির যন্ত্রপাতি এবং সিল মোহর উদ্ধার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে সাইফুল ইসলামকে ভোক্তা অধিকার সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে ৫৫ হাজার টাকা জরিমানা এবং দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও দুই মাস ১৫ দিনের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *