আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘের একটি স্বীকৃত দিবস, যা প্রতি বছর ১৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালের ৮ নভেম্বর এই দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। ২০০৮ সাল থেকে জাতিসংঘের সকল সদস্য দেশ নিয়মিত এই দিবস উদযাপন করে আসছে।
এই দিবসটির মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরা এবং মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সচেতনতা বৃদ্ধি করা। প্রতিটি দেশ তাদের নিজস্ব পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের শক্তি এবং চ্যালেঞ্জ নিয়ে চিন্তা-ভাবনার সুযোগ পায়।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ এই দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া, নাগরিক অধিকার এবং সুশাসনের বিষয়ে আলোচনা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করে থাকে।

Leave a Reply