বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের বাঁকখালী নদীর মোহনায় নৌকা ডুবে যাওয়ার পর নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাজিরারটেক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছিল।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর বুধবার ২৬ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহটি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে ভেসে পাওয়া যায়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে পরবর্তী ব্যবস্থার জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কক্সবাজার পুলিশ।

Leave a Reply