নেপালের দিক থেকে এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক পর্বতারোহী এভারেস্ট শিখরে পৌঁছানোর নতুন রেকর্ড স্থাপন করেছেন। ২০ মে বুধবার একযোগে ২৭৪ জন পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ পর্বতশিখরে আরোহণ করেছেন।
২৯ হাজার ৩০ ফুট উঁচু এভারেস্ট নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলের সীমান্ত জুড়ে অবস্থিত। পর্বতারোহীরা উভয় দিক থেকেই পৃথিবীর সর্বোচ্চ এই শিখরে আরোহণ করতে পারেন।
প্রতি বছর নেপাল এবং তিব্বত উভয় অঞ্চল থেকে হাজার হাজার পর্বতারোহী এভারেস্ট জয়ের চেষ্টা করেন। এই বছর নেপাল দিক থেকে রেকর্ড সংখ্যক পর্বতারোহী সফলভাবে শিখরে পৌঁছেছেন।

Leave a Reply