রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের মালিকানাধীন ডিএল পেট্রোল পাম্প থেকে এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ উদ্ধার করেছে।
এই ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার সাগর বাড়ৈক (৪০) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মোটরসাইকেলটির অবস্থান জানতে পেরেছে।
পুলিশ সংশ্লিষ্ট এলাকায় মোটরসাইকেলটি খুঁজে বের করে জব্দ করেছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য সংশ্লিষ্টদের চিহ্নিত করার কাজ চলছে।

Leave a Reply