সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।
গ্রেফতারকৃত তমাল সরকার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মৃত সিরাজ সরকারের পুত্র বলে জানা যায়।
পুলিশ অনুযায়ী, এ মামলায় আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply