বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, সরকারিভাবে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই। দেশে পাটশিল্পের পুনরুজ্জীবনে সরকারের নীতি এখন সম্পূর্ণভাবে বেসরকারি খাতের উপর কেন্দ্রীভূত।
মন্ত্রী সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের উত্তরে এই কথা বলেন। তিনি বলেন, পাটশিল্পে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য।
এই লক্ষ্য অর্জনে সরকার নীতি সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে মনোনিবেশ করছে। এর মাধ্যমে পাটশিল্পে ব্যক্তিগত উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Leave a Reply