পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ

সীমান্তে ভারতের পুশইন প্রতিহত করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে তথ্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, পুশইন বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, ভারতের এই ধরনের চেষ্টা বিজিবি দৃঢ়ভাবে প্রতিরোধ করছে।

দেশের সীমান্ত সুরক্ষা নিয়ে নিয়মিত উচ্চপর্যায়ে যোগাযোগ রাখা হচ্ছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *