জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা রাশিয়ার আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রশিক্ষক, জনসংযোগকারী এবং যুব উন্নয়ন কর্মী হিসেবে তার অবদানের স্বীকৃতি স্বরূপ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তাকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন।
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে এই আন্তর্জাতিক যুব আয়োজন অনুষ্ঠিত হবে। এটি পরপর দ্বিতীয় বার যখন শিফা এই ধরনের রাশিয়ান আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হচ্ছেন।
বাংলাদেশের তরুণ নেতৃত্ব এবং দক্ষতা উন্নয়নে শিফার কাজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে, যা দেশের যুব সমাজের সক্ষমতার প্রতিফলন।

Leave a Reply