ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার ঈশানগর থানা এলাকার পিপোরা খুরদ গ্রামে তিন নাবালিকা বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ও প্রশাসন ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতে বেগুন ভর্তা খাওয়ার পরেই শিশুদের স্বাস্থ্যের অবনতি হয়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পুলিশকে না জানিয়েই পরিবার তাড়াহুড়ো করে মরদেহগুলো দাফন করেছে। এই অস্বাভাবিক পদক্ষেপ জানার পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে এবং কবর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রকৃত কারণ জানতে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিষক্রিয়া বা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কিনা তা নির্ণয়ে ময়নাতদন্ত করা হচ্ছে। সংবাদমাধ্যম এনডিটিভি এই ঘটনার খবর প্রথম প্রকাশ করেছে।

Leave a Reply