ভারতের খ্যাত অভিনেতা যশ আজ বলিউডের শীর্ষ তারকা। কিন্তু তার সফলতার পথ ছিল কঠিন এবং দীর্ঘ। ১৬ বছর বয়সে অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন এবং শুরু করেছিলেন সংগ্রামের জীবন।
স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সময় যশ চা বিক্রেতার কাজও করেছেন। সেই সময় প্রতিদিন তার আয় ছিল মাত্র ৫০ রুপি। এই অভিজ্ঞতাগুলো তাকে শেখায় কীভাবে জীবনের সাথে লড়াই করতে হয় এবং থেমে না থেকে এগিয়ে যেতে হয়।
২০১৮ সালের পর যশের ক্যারিয়ারে আসে বড় পরিবর্তন। তার ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমা বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপি আয় করে। এরপর তিনি বলিউডের শীর্ষ অভিনেতাদের একজন হয়ে ওঠেন এবং ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক হিসেবে কাজ করেন।

Leave a Reply