বগুড়া সিটি করপোরেশনের বাজেট ১২ গুণ বৃদ্ধি পেয়েছে

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকা। রবিবার (২৬ জুলাই) বিকাল ৪টায় নগরীর শহীদ টিটু মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।

বগুড়া পৌরসভা থাকাকালে গত অর্থবছরের বাজেট ছিল মাত্র ১১৬ কোটি ৪৯ লাখ টাকা। সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর এই বাজেট প্রায় ১২ গুণ বৃদ্ধি পেয়েছে।

এই বাজেট বৃদ্ধি বগুড়া শহরের অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণে ব্যবহৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *