বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জাতিসংঘের কাছে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সোমবার নিউইয়র্কের জাতিসংঘ সদরদফতরে এই আবেদন জানানো হয়েছে।
তিতুমীর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের সাথে পৃথক বৈঠকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ত্বরান্বিত করার গুরুত্ব তুলে ধরেছেন। এছাড়াও সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সমর্থনের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।
বাংলাদেশ দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় এই সহযোগিতা দেশের টেকসই ও নির্বিঘ্ন অর্থনৈতিক রূপান্তরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply