প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য নিরাপদ রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মানুষের নিরাপত্তার পাশাপাশি প্রাণীদের প্রতি সহিংসতা রোধেও সরকারের অঙ্গীকার তুলে ধরেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ এবং অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা বছর বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply