ব্রাসেলসের পুলিশ স্টেশনে গুলি, কোনো হতাহত নেই

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আন্দারলেখট এলাকায় একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে দুই মুখোশধারী ব্যক্তি গুলি চালিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দুই ব্যক্তি ডেমোস্থেনাস্ত্রাট এলাকার পুলিশ স্টেশনের সামনে এসেছিল। সিসিটিভি ফুটেজে তাদের চলাফেরার দৃশ্য ধরা পড়েছে। তাদের একজন একে-৪৭ ধরনের অস্ত্র ব্যবহার করেছে বলে প্রাথমিক তথ্যে বলা হয়েছে।

বেলজিয়াম পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং দুই সন্দেহভাজনকে চিহ্নিত করার জন্য কাজ করছে। বর্তমানে কোনো গ্রেপ্তার হয়েছে কিনা তা জানানো হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *